হোম > রাজনীতি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

আজকের পত্রিকা ডেস্ক­

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠক করেছেন গণঅধিকার পরিষদের নেতারা। আজ সোমবার বেলা দেড়টার দিকে পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানসহ পাঁচ সদস্যদের প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে কমিশনারের সঙ্গে বৈঠক করে।

বৈঠক শেষে নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে পতিত আওয়ামী লীগের অনেকেই দেশব্যাপী অপকর্ম করছে। নির্বাচন হয়ে গেলে সব সমস্যার সমাধান হবে, এমনটি নয়। বর্তমান সরকারের জনসমর্থন অনেক থাকলেও তারা তা কাজে লাগাতে পারেনি।

নুরুল হক বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক শীর্ষ সন্ত্রাসী জামিনে বের হয়ে আবারও রাজত্ব গড়ে তোলার চেষ্টা করছে। ডিএমপি পুরোপুরি সক্রিয় না হলে দেশের অবস্থা আরও খারাপ হবে। পতিত সরকারের অনেকে এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদের গ্রেপ্তার না করতে পারলে তারাও সরকারকে বেকায়দায় ফেলতে পারে। বাংলাদেশ পাকিস্তানের কাতারে যাচ্ছে, এটা অনেকে প্রমাণ করতে চাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে দেশি-বিদেশি এজেন্সি বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। এই বিদেশি অপতৎপরতা মোকাবিলায় পুলিশকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে ডিএমপি কমিশনার তাঁদের ডেকেছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য কথা বলবেন ডিএমপি কমিশনার। এর অংশ হিসেবে সোমবার গণঅধিকার পরিষদ এসেছে। পর্যায়ক্রমে অন্য রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলবেন তিনি।

নির্দলীয় প্রতিনিধির মাধ্যমে উচ্চকক্ষ গঠন চায় যুব বাঙালি

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নেতৃত্বে যাঁরা

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার