হোম > রাজনীতি

উপজেলা নির্বাচন চলাকালে আ.লীগের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ: কাদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচন চলাকালে দলের সব ধরনের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ থাকবে। আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেছেন। 

মন্ত্রী-এমপিদের নিকটাত্মীয়দের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রী-এমপিদের নিকটজনদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা ভবিষ্যতে করতে চান, তাঁদেরও নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। যাঁরা আছেন, তাঁদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী তালিকা তৈরি হচ্ছে।’ 

নির্দেশ দেওয়া হলেও অনেকেই এখনো নির্বাচনে আছেন—এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘(মনোনয়ন) প্রত্যাহারের তারিখ শেষ হোক, তার আগে কীভাবে বলা যাবে?’ 

উপজেলা নির্বাচন চলাকালে আওয়ামী লীগের সব ধরনের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ থাকবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের উপজেলা পর্যায়ে নির্বাচন হচ্ছে। সামনে প্রথম পর্যায়ের নির্বাচন। এই নির্বাচন চলাকালে উপজেলা বা জেলা পর্যায়ে কোনো সম্মেলন, মেয়াদোত্তীর্ণ সম্মেলন বা কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ থাকবে।’ 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)