হোম > রাজনীতি

বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা প্রতিরোধে দুই ডোজ টিকা নেওয়ার পর এবার বুস্টার ডোজ নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার বিকেলে মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গিয়ে করোনা টিকার বুস্টার ডোজ নেন তিনি। 

এবার খালেদা জিয়া ফাইজারের টিকা নিয়েছেন বলে জানান তাঁর চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন। 

জাহিদ হোসেন জানান, এ সময় খালেদা জিয়াসহ মোট চারজন টিকা নিয়েছেন। অন্যদের মধ্যে খালেদা জিয়ার পারিবারিক সহকারী রুপা শিকদার, আব্দুর রহিম এবং আব্দুল খালেক। 

এর আগে বিকেল ৪টার দিকে টিকা নিতে গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা করেন খালেদা জিয়া। সাড়ে চারটায় হাসপাতালে পৌঁছান তিনি। 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বছর এপ্রিলে হাতপাতালে ভর্তি হতে হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। সেরে ওঠার পর গত বছরের ৮ জুলাই তিনি ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করেন। 

১৯ জুলাই শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট থেকেই মর্ডানার টিকার প্রথম ডোজ নেন খালেদা। ১৮ আগস্ট নেন দ্বিতীয় ডোজ। 

৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। সর্বশেষ গত ১৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের কথা জানান চিকিৎসকেরা। দীর্ঘ ৮১ দিন হাসপাতালে চিকিৎসা শেষে গত ১ ফেব্রুয়ারি তিনি গুলশানের বাসায় ফেরেন। 

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামকে আমরা হাসপাতাল থেকে যেভাবে নিয়ে এসেছি, তেমনই আছেন। বলতে পারেন, ওনার শারীরিক অবস্থা একরকম স্থিতিশীল আছে। বাসায় মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে ম্যাডাম চিকিৎসা নিচ্ছেন।’ 

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হলে কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও তাঁর সাজার রায় আসে। 

দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর খালেদার পরিবারের আবেদনে তাকে গত বছরের ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। তবে তাতে শর্ত ছিল, তাকে দেশেই থাকতে হবে। 

তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের পক্ষ থেকে কয়েক দফা আবেদন করা হলেও সরকারের তরফ থেকে সাড়া মেলেনি।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের