হোম > রাজনীতি

ইয়াস মোকাবিলায় আ. লীগের মনিটরিং সেল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করেছে।

সোমবার (২৪ মে) আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ইয়াসের গতিবিধি সার্বক্ষণিক মনিটরিং করে এর ক্ষয়-ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের লক্ষ্যে আ. লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করা হয়েছে।

১৪ সদস্য বিশিষ্ট মনিটরিং সেলের সদস্যরা হচ্ছেন ডা. হেদায়েতুল ইসলাম বাদল, আখলাকুর রহমান মাইনু, ড. মোয়াজ্জেম হোসেন মাতুব্বর আমিনুল, হারুন-অর-রশীদ, মাহবুব রশীদ, মিজানুর রহমান, আব্দুল বারেক, আকাশ জয়ন্ত গোপ, বেলাল মোহাম্মদ নুরী, আমিনুর রশীদ লিটন, অরিন্দম হালদার, গোপাল সরকার, আব্দুলতাহ আল মাসুম ও খালিদ হোসাইন খান বিপু।

নির্দলীয় প্রতিনিধির মাধ্যমে উচ্চকক্ষ গঠন চায় যুব বাঙালি

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নেতৃত্বে যাঁরা

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার