হোম > রাজনীতি

কোথাও নিরাপদ নয় বিএনপি কর্মীরা, তাই সিদ্ধান্ত নিতে পারছি না: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বিএনপি কোথায় সমাবেশ করবে তা দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার  দিবাগত রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাংলা কলেজ মাঠ পরিদর্শন করে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘দুইটা মাঠ দেখেছি। স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলাপ করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানাব। কোথাও নিরাপদ নন বিএনপির কর্মীরা। সিদ্ধান্ত নিতে পারছি না। আমাদের প্রস্তুতি আছে, তবে মারামারি করার প্রস্তুতি নেই।'

এর আগে সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের সঙ্গে দেখা করে বিএনপির একটি প্রতিনিধিদল। সেখানে ডিএমপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি মিরপুর বাংলা কলেজ মাঠের প্রস্তাব করা হয় বিএনপিকে। বিএনপির পক্ষ থেকে নয়াপল্টন ছাড়া কমলাপুর স্টেডিয়ামের কথা বলা হয়। এরপর উভয় পক্ষ কমলাপুর ও মিরপুরে সমাবেশ অনুষ্ঠানের বিষয়ে একমত হয়। পরে উভয় পক্ষ মাঠ পরিদর্শন করে।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। দলের পক্ষ থেকে এ বিষয়ে ডিএমপির কাছে আবেদন করে বিএনপি। একইসঙ্গে দফায় দফায় মৌখিক আলোচনাও হয় দুই পক্ষের।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের