হোম > রাজনীতি

নৈরাজ্য করে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত দুষ্কৃতকারীরা: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর নিউ ইস্কাটনের বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলা ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার এক বিবৃতিতে তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেছেন, ‘এ ধরনের হামলা প্রমাণ করে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি ঘটেছে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এ ধরনের হামলা এবং হতাহতের ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। এসব দুষ্কৃতকারীকে কঠোর হস্তে দমনের বিকল্প নেই।’

ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা আশা করব, অতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে।’

বিবৃতিতে বোমা হামলায় হতাহতের শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল। একই সঙ্গে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের