হোম > রাজনীতি

ওমরাহ পালনে সস্ত্রীক সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র ওমরাহ পালনের জন্য আগামী বৃহস্পতিবার (২ মে) সৌদি আরবে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে যাচ্ছেন তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম। আজ মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম নিজেই।

বিএনপির সূত্র বলছে, দীর্ঘদিন ধরে মির্জা ফখরুল ইসলামের শরীর ভালো যাচ্ছে না। গত ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে সহিংসতাকে কেন্দ্র করে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর ১৫ ফেব্রুয়ারি তিনি জামিনে মুক্তি পান। এরপর ৪ মার্চ চিকিৎসার জন্য মির্জা ফখরুল সস্ত্রীক সিঙ্গাপুরে যান। ১৯ দিন পর ২৩ মার্চ তাঁরা দেশে ফেরেন। তাঁরা দুজনই নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

তবে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার আগে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বুধবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মির্জা ফখরুল। বেলা ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ ও শোভাযাত্রা হবে।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের