হোম > রাজনীতি

উপযুক্ত সময়ে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। ছবি: আজকের পত্রিকা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তারেক রহমানের বিরুদ্ধে হওয়া সব মামলা প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে তিনি কবে দেশে ফিরছেন সেই প্রশ্ন রাখা হয় সংবাদ সম্মেলনে। এ প্রসঙ্গে দলটির মহাসচিব বলেছেন, ‘উনার (তারেক রহমান) ফেরার বিষয়ে আমরা এখনো সুনির্দিষ্ট কোনো দিন-ক্ষণ নির্ধারণ করিনি। আমাদের যখন মনে হবে যে উপযুক্ত সময়, সেই সময়ে তিনি আসবেন।’

বসুন্ধরা গ্রুপের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সাব্বির আহমেদ হত্যা মামলার আসামিদের বাঁচাতে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার মামলায় তারেক ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে গত বৃহস্পতিবার খালাস দেয় ঢাকার একটি আদালত। এর মধ্য দিয়ে সবগুলো মামলায় নিষ্পত্তি হওয়ায় তারেক রহমানের দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই বলে সেদিন বলেছিলেন তাঁর আইনজীবীরা।

আইনজীবীদের তথ্য অনুযায়ী, তারেক রহমানের বিরুদ্ধে প্রায় ৮৪-৮৫টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে রয়েছে ২১ আগস্ট গ্রেনেড হামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, অবৈধ সম্পত্তির মামলা, সিঙ্গাপুর মানি লন্ডারিং মামলা, নড়াইলে মানহানির মামলা এবং ঢাকার রাষ্ট্রদ্রোহ মামলা।

উল্লেখ্য, এক এগারোর সরকারের সময়ে গ্রেপ্তারের পর তারেক রহমান ১৮ মাস কারাগারে ছিলেন। এরপর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর উচ্চ আদালতের জামিনে তিনি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান। পরে উন্নত চিকিৎসার জন্য পরিবারকে নিয়ে লন্ডনে যান তারেক রহমান।

নির্দলীয় প্রতিনিধির মাধ্যমে উচ্চকক্ষ গঠন চায় যুব বাঙালি

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নেতৃত্বে যাঁরা

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার