হোম > রাজনীতি

ছাত্ররা সমন্বয়ক পরিচয়ে অনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছে: নুর

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় আলোচনা সভায় বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানে ছাত্রদের প্রতি জনগণের যে বিশ্বাস তৈরি হয়েছিল সেটিতে চিড় ধরেছে। কারণ এখন অনেক ছাত্রের মধ্যে সুবিধাবাদী প্রবণতা দেখা যাচ্ছে। সমন্বয়ক পরিচয়ে তাঁরা ডিসি অফিস, ইউএনও অফিস, থানাসহ বিভিন্ন স্থানে অনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন।’

আজ শনিবার পটুয়াখালীর গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আগে আলোচনা সভায় নুর এসব কথা বলেন। গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

নুর বলেন, রাজনৈতিক দল ও ছাত্র-জনতার সমন্বিত আন্দোলনে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে; কিন্তু জনগণের মুক্তি আসেনি। জনগণ যার যার কাজে ফিরে গেছে। রাজনৈতিক দলগুলো যদি জনগণের ত্যাগের কথা ভুলে যায়, তবে জনগণ প্রতারিত হবে এবং সেই রাজনৈতিক নেতারাও এর ভুক্তভোগী হবেন। রাজনৈতিক দলগুলোকে জনগণের ত্যাগের মূল্য দেওয়া এবং তাদের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

নুর চলতি রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রাপথ নির্বিঘ্ন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান।

গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের