হোম > রাজনীতি

সংলাপের সময় নেই: ডোনাল্ড লুকে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়া অর্থপূর্ণ সংলাপের জন্য যথেষ্ট সময় নেই বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী কাজ চূড়ান্ত করতে সময় দিতে হবে। পাশাপাশি ৩০০ সংসদীয় আসনের প্রার্থী চূড়ান্ত, নির্বাচনী প্রচার-প্রচারণার কৌশল চূড়ান্ত করতে হবে। তাই অর্থপূর্ণ সংলাপের জন্য যথেষ্ট সময় নেই।’ 

দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গত বুধবার সচিবালয়ে পিটার হাস ওবায়দুল কাদেরের কাছে চিঠিটি হস্তান্তর করেন। 

জানা গেছে, গতকাল বৃহস্পতিবারই আওয়ামী লীগের প্রতি উত্তরের চিঠি লেখা হয়। পরে সেটি পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয় দলটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাতকে। আজ শুক্রবার বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের পি ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন আর্টুরো হাইন্সের নিকট চিঠি হস্তান্তর করেন মোহাম্মদ আলী আরাফাত। তিনিই আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওবায়দুল কাদেরের দেওয়া উত্তরে অবাধ, ‍সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচনী আইন সংস্কারে আওয়ামী লীগ সরকারের উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে।

আগামী ৭ জানুয়ারি ভোট ও ৩০ নভেম্বরের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ের কথা চিঠিতে জানান কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগ বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে শর্তহীন সংলাপের দরজা খোলা রেখেছিল। কিন্তু বিএনপি শেখ হাসিনার সরকারের পদত্যাগের দাবিতে অনড় থাকায় সংলাপ হয়নি।’ 

একই সঙ্গে বিএনপি ও বিরোধী দলগুলোর ডাকা চলমান হরতাল-অবরোধ কর্মসূচির বিষয়েও চিঠিতে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ওবায়দুল কাদের চিঠিতে বলেন, আওয়ামী লীগ সকল আন্তর্জাতিক বন্ধুদের সঙ্গে অংশীদারত্বকে গুরুত্ব দেয় এবং শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতার আশা প্রকাশ করে।

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)