হোম > রাজনীতি

ধর্ষকের প্রকাশ্য শাস্তির দাবিতে বায়তুল মোকাররমের সামনে খেলাফত মজলিসের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শুক্রবার রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে খেলাফত মজলিশের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

সারা দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও এর সঙ্গে জড়িতদের প্রকাশ্যে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করেন সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের নেতা-কর্মীরা।

বিক্ষোভ মিছিলে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা-কর্মীরা সারা দেশে ধর্ষণরোধ, এর সঙ্গে জড়িতদের প্রকাশ্য শাস্তির দাবি জানান।

সেই সঙ্গে রাজধানীর শাহবাগে পুলিশের ওপর হামলার প্রতিবাদ জানান তাঁরা।

এর আগে মঙ্গলবার (১১ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে ধর্ষণবিরোধী পদযাত্রার সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বামপন্থী ছাত্রসংগঠনগুলোর ১২ জনের নামে মামলা করেছে পুলিশ। অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।

তাঁদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া বেআইনি সমাবেশে অংশ হওয়া, দাঙ্গার চেষ্টা, সরকারি কাজে বাধা দান, সরকারি কর্মচারীকে গুরুতর আঘাত প্রয়োগের অপরাধেরও অভিযোগ আনা হয়।

তবে বিক্ষোভকারীরা বলছেন, পুলিশই তাদের ওপর হামলা চালিয়েছে। পদযাত্রায় গতিরোধ করে পুলিশ অতর্কিতে লাঠিপেটা শুরু করে।

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নেতৃত্বে যাঁরা

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান