হোম > রাজনীতি

মুসলিম লীগের মতো বিএনপিও হারিয়ে যাবে: তথ্যমন্ত্রী 

রাজশাহী প্রতিনিধি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি এখন তাদের ধানের শীষ বাদ দিয়ে মুসলিম লীগের প্রতীক হারিকেন ধরেছে। মুসলিম লীগ দেশের রাজনীতি থেকে হারিয়ে গেছে। বিএনপিও কদিন পর মুসলিম লীগের মতো হাওয়ায় মিলিয়ে যাবে।’ 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগ এই শোকসভার আয়োজন করে। 

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় বাংলাদেশে বিদ্যুতের লোডশেডিং করা হচ্ছে। তবে নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে। একই সঙ্গে বিশ্ববাজারে দাম বাড়ার কারণে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। এ নিয়ে বিএনপির মাঠ গরমের কিছু নেই।’ 
 
হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আজ সারা দেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। ইউনিয়ন পরিষদের সদস্য থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সব ক্ষেত্রেই নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। নারীদের আর্থিক সমস্যার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতা চালু করেছেন। এর ফলে নারীরা স্বাবলম্বী হয়েছেন।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন, কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ দারা ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের