হোম > রাজনীতি

প্রধান বিচারপতির কাছে বিএনপি নেতা-কর্মীর স্বজনদের স্মারকলিপি কর্মসূচিতে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কারাবন্দী বিরোধী দলসমূহের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ‘রাজবন্দীদের স্বজন’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর প্রেসক্লাবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিতে যাত্রা শুরু করেন বিএনপির নেতা-কর্মীদের স্বজনেরা। তবে পুলিশ তাঁদের আটকে দেয়। 

মানববন্ধন ও প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি পেশের এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ ছাড়া ছিলেন কারাবন্দী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, আসিফা আশরাফী পাপিয়াসহ আরও অনেকে। স্মারকলিপি নিয়ে কিছু দূর আগানোর পরেই পুলিশ তাঁদের বাধা দেয়। পরে তাঁরা ফিরে যান। 

এই কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নেতৃত্বে যাঁরা

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান