হোম > বিজ্ঞান

সিরিয়ায় মিলল মানব ইতিহাসের প্রাচীনতম বর্ণমালা

মাটির সিলিন্ডারে খোদাইকৃত অবস্থায় একটি বর্ণমালা আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকেরা। ছবি: জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়

সিরিয়ার একটি প্রাচীন সমাধিতে ছোট মাটির সিলিন্ডারে খোদাই করা বর্ণমালা আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকেরা। ধারণা করা হচ্ছে, এটি মানব ইতিহাসের সবচেয়ে পুরোনো বর্ণমালা। গবেষকেরা দাবি করেন, এই বর্ণমালা ২৪০০ খ্রিষ্টপূর্বাব্দের, যা এখন পর্যন্ত আবিষ্কৃত কোনো বর্ণমালার চেয়ে অন্তত ৫০০ বছরের পুরোনো।

অধ্যাপক গ্লেন শোয়ার্টজের নেতৃত্বে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক পশ্চিম সিরিয়ার প্রাচীন শহর টেল উম–এল মারাতে খনন চালানোর সময় এই যুগান্তকারী আবিষ্কার করেন। এই আবিষ্কার ভবিষ্যতের গবেষণায় বর্ণমালা ও ভাষার ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

রেডিও কার্বন ডেটিং বা কার্বন–১৪ ডেটিং ব্যবহার করে সমাধি ও এতে থাকা সামগ্রীগুলো থেকে ধারণা করছেন এগুলো ব্রোঞ্জ যুগের। ওই সমাধিটিতে ছয়টি দেহাবশেষের পাশাপাশি সোনা ও রুপার গয়না, রান্নার সামগ্রী, একটি বর্শার ফলক ও মাটির পাত্র পেয়েছেন গবেষকেরা। পাত্রগুলোর পাশে হালকা তাপে পোড়া মাটির চারটি সিলিন্ডার পাওয়া যায়। বর্ণমালা খোদাই করা আঙুল আকৃতির সিলিন্ডারগুলোর গায়ের ছিদ্র থেকে ধারণা করা হয়, এগুলো কোনো পাত্রের সঙ্গে যুক্ত ছিল।

গবেষক শোয়ার্টজ বলেন, সিলিন্ডারগুলোর গায়ের ছিদ্রগুলো থেকে মনে হচ্ছে এগুলো সম্ভবত লেবেল হিসেবে ব্যবহৃত হয়েছিল। বর্ণমালার চিহ্নগুলোর অর্থ বের করা গেলে এগুলো সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।

গবেষকেরা মনে করছেন, সিরিয়ার সমাধিতে পাওয়া বর্ণমালাটি মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি যোগাযোগ ও সংস্কৃতি নিয়ে আমাদের ধারণাকে নতুন রূপ দিতে পারে।

অধ্যাপক শোয়ার্টজ বলেন, বর্ণমালা শুধু ধনী ও ক্ষমতাশালীদের জন্য নয়। সবার কাছেই লেখাকে সহজলভ্য করে তুলেছে। এ বর্ণমালাগুলো থেকে বোঝা যায়, মানুষ বহুকাল আগে থেকেই যোগাযোগের বিভিন্ন পদ্ধতি খুঁজছিল।

খ্রিষ্টের জন্মেরও ২৪০০ বছর পূর্বে এই বর্ণমালা লেখা হয়েছিল—এ বিষয়টি যদি প্রমাণিত হয়, বর্ণমালার প্রকৃত উৎপত্তির ইতিহাস সম্পূর্ণ পাল্টে যেতে পারে। ইতিহাস অনুযায়ী, ১৯০০ খ্রিষ্টপূর্বাব্দে মিসরীয়দের তৈরি বর্ণমালাই বিশ্বের প্রথম বর্ণমালা।

এপস্টেইনের নথিতে ‘বর্ণবাদী’ নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন

বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

নিজের ডিএনএ দিয়ে ‘সুপার হিউম্যান’ বানাতে চেয়েছিলেন এপস্টেইন, বিজ্ঞানীদের সঙ্গে আলোচনাও করেছিলেন

১৪৬ আলোকবর্ষ দূরে বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান, পৃথিবীর চেয়ে শীত বেশি

প্রোটিন ভাঙনে যুগান্তকারী সাফল্য

ইন্দোনেশিয়ায় ৬৮ হাজার বছর আগের গুহাচিত্রের সন্ধান

উদ্ভিদের শ্বাস-প্রশ্বাস সরাসরি দেখা যাবে, নতুন প্রযুক্তি উদ্ভাবন

ভুলে যাওয়া যে কারণে উপকারী, ব্যাখ্যা দিলেন স্নায়ুবিদেরা

ধানের ‘ক্লোনিং’ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য, বীজ কোম্পানির একচেটিয়া আধিপত্যের দিন শেষ

এক ফোঁটা মদ না খেয়েও মাতাল, সেই রোগের কারণ খুঁজে পেলেন গবেষকেরা