হোম > বিজ্ঞান

আগারগাঁওয়ে শুরু হয়েছে ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশের তরুণদের উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে ১৯ জুন শুরু হয়েছে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। মেলাটি চলবে ২১ জুন পর্যন্ত।

এ মেলায় প্রদর্শিত হচ্ছে দেশের তরুণ প্রজন্মের বিজ্ঞান মনষ্ক প্রতিভা এবং উদ্ভাবনী শক্তির নানান সমাহার। এই বিজ্ঞান মেলার আয়োজন করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

এই মেলায় চলা নানা কর্মসূচির মধ্যে রয়েছে সপ্তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী।

একদিকে যেমন চলছে স্বতঃস্ফূর্ত উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী, অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্কুলের তরুণেরা মেতেছে কুইজে। টানটান উত্তেজনা মঞ্চে। ভুল করার সুযোগ নেই। ভুল করলেই যাবে নম্বর কাটা। আর ঠিক উত্তর দিলে নম্বরের সঙ্গে জুটছে সতীর্থদের মুহুর্মুহু করতালি।

এসব তরুণ বিজ্ঞানীর পদচারণে মুখর বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নিয়েছে ৭০০ জন তরুণ। স্টল রয়েছে প্রায় ১৫৫টি। এই মেলা শুরু হওয়ার আগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রথমে ৪৯৩টি উপজেলায় এবং পরে ৬৪টি জেলায় স্থানীয় পর্যায়ে উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করছিল। সেই আয়োজনে উপজেলা, জেলা ও সর্বশেষ বিভাগ পর্যায়ে বিজয়ীরাই এই কেন্দ্রীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

এ প্রতিযোগিতার সবচেয়ে বড় আকর্ষণ তরুণ বিজ্ঞানীদের নানা সৃজনশীল বৈজ্ঞানিক প্রকল্প বা মডেল উপস্থাপন। এর মধ্যে রয়েছে স্মার্ট হেল্থ কেয়ার, এআই এক্সিডেন্ট প্রিভেনশন সিস্টেম, সোলার পাওয়ার রিসাইক্লেশন, জলবায়ু পরিবর্তন, হ্যাজার্ড রোবট প্লাস ভিআর, সৌরবিদ্যুৎ, স্মার্ট মালটিপারপোজ ড্রোন অ্যান্ড ইনোভেটিভ সফটওয়ার, পরিবেশ দূষণরোধ, ডিজিটাল রোবট, স্মার্ট হাউস, সীমান্ত নিরাপত্তা, অগ্নিনির্বাপণ, বিদ্যুৎ অপচয় রোধে মোবাইলের মাধ্যমে বাসার লাইট, ফ্যানসহ যেকোনো যন্ত্র চালু বা বন্ধ করার প্রকল্প, স্মার্ট হেলমেট, দুর্ঘটনা রোধে স্মার্ট ড্রাইভিং, বায়ুবিদ্যুৎ, রোবটিকস, স্মার্ট কার্ড ব্যবহারে চিকিৎসাব্যবস্থাসহ উল্লেখযোগ্য অসংখ্য মডেল।

২১ জুন প্রদর্শনী শেষে পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

এপস্টেইনের নথিতে ‘বর্ণবাদী’ নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন

বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

নিজের ডিএনএ দিয়ে ‘সুপার হিউম্যান’ বানাতে চেয়েছিলেন এপস্টেইন, বিজ্ঞানীদের সঙ্গে আলোচনাও করেছিলেন

১৪৬ আলোকবর্ষ দূরে বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান, পৃথিবীর চেয়ে শীত বেশি

প্রোটিন ভাঙনে যুগান্তকারী সাফল্য

ইন্দোনেশিয়ায় ৬৮ হাজার বছর আগের গুহাচিত্রের সন্ধান

উদ্ভিদের শ্বাস-প্রশ্বাস সরাসরি দেখা যাবে, নতুন প্রযুক্তি উদ্ভাবন

ভুলে যাওয়া যে কারণে উপকারী, ব্যাখ্যা দিলেন স্নায়ুবিদেরা

ধানের ‘ক্লোনিং’ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য, বীজ কোম্পানির একচেটিয়া আধিপত্যের দিন শেষ

এক ফোঁটা মদ না খেয়েও মাতাল, সেই রোগের কারণ খুঁজে পেলেন গবেষকেরা