হোম > বিজ্ঞান

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি জমালেন যুক্তরাষ্ট্র-রাশিয়ার ৪ নভোচারী

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য রওনা হয়েছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ৪ মহাকাশচারী। আগামী ৬ মাসের জন্য তাঁরা মহাকাশ স্টেশনে গিয়েছেন। সেখানে থাকাকালে আরও দুটি রকেট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবে। এই নভোচারীরা সেই দুটি রকেটের গমনাগমন পর্যবেক্ষণ করবেন। মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 
 
গতকাল রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ সংস্থা স্পেসএক্সের ফ্যালকন রকেটে করে ৪ নভোচারী কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেন। নভোচারীদের মধ্যে তিনজন মার্কিন গবেষণা সংস্থা নাসার সদস্য। তাঁরা হলেন—ম্যাথিউ ডমিনিখ, মাইকেল বেরেট ও জেনেট ইপস। চতুর্থ নভোচারী হলেন রাশিয়ার আলেকজান্ডার গ্রেবেনকিন। 

আগামী মঙ্গলবার তাদের বহনকারী মহাকাশযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কক্ষপথে পৌঁছাবে। স্টেশনে তাঁরা মূলত গত আগস্ট থেকে স্টেশনে থাকা যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, জাপান ও রাশিয়ার একদল নভোচারীর স্থলাভিষিক্ত হবেন। 

এর আগে, মহাকাশে যাওয়া প্রথম আরব নারী হিসেবে রায়ানাহ বার্নাবি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান বছরের গত ২১ মে। তাঁর সঙ্গে ছিলেন আরেক সৌদি পুরুষ নভোচারী আলি আল-কারনি। অ্যাক্সিওম মিশন-২-এর জন্য মার্কিন কমান্ডার পেগি হুইটসন ও পাইলট জন শফনারের সঙ্গে যোগ দেন রায়ানাহ ও আলি। বেশ কয়েকবার বিলম্বিত হওয়ার পর গত ২১ মে এই অভিযান শুরু হয়। এই অভিযানের মাধ্যমে নতুন ইতিহাস গড়েছেন দুই সৌদি নভোচারী।

এপস্টেইনের নথিতে ‘বর্ণবাদী’ নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন

বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

নিজের ডিএনএ দিয়ে ‘সুপার হিউম্যান’ বানাতে চেয়েছিলেন এপস্টেইন, বিজ্ঞানীদের সঙ্গে আলোচনাও করেছিলেন

১৪৬ আলোকবর্ষ দূরে বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান, পৃথিবীর চেয়ে শীত বেশি

প্রোটিন ভাঙনে যুগান্তকারী সাফল্য

ইন্দোনেশিয়ায় ৬৮ হাজার বছর আগের গুহাচিত্রের সন্ধান

উদ্ভিদের শ্বাস-প্রশ্বাস সরাসরি দেখা যাবে, নতুন প্রযুক্তি উদ্ভাবন

ভুলে যাওয়া যে কারণে উপকারী, ব্যাখ্যা দিলেন স্নায়ুবিদেরা

ধানের ‘ক্লোনিং’ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য, বীজ কোম্পানির একচেটিয়া আধিপত্যের দিন শেষ

এক ফোঁটা মদ না খেয়েও মাতাল, সেই রোগের কারণ খুঁজে পেলেন গবেষকেরা