হোম > বিজ্ঞান > গবেষণা

চাঁদের সবচেয়ে পরিষ্কার ছবি ইন্টারনেটে ভাইরাল

চাঁদের পরিষ্কার ছবি তুলে ইন্টারনেট ব্যবহারকারীদের তাক লাগিয়ে দিয়েছেন কুর্দি চিত্রগ্রাহক দারইয়া কাওয়া মির্জা। তাঁর তোলা ছবিটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ব্যাপক সাড়া ফেলেছে। 

মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ অক্টোবর মির্জা তাঁর রেডিট প্রোফাইল থেকে ‘আর/স্পেস’ নামের এক সাবরেডিটে ছবিটি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ৮ ইঞ্চি টেলিস্কোপ দিয়ে এত দিন যত ছবি তুলেছি, তার মধ্যে এটি সবচেয়ে পরিষ্কার চাঁদের ছবি।’ 

ছবিটি পোস্ট করার পর এ পর্যন্ত প্রায় ৬৩ হাজার আপভোট এবং ১ হাজার মন্তব্য করেছেন রেডিট ব্যবহারকারীরা। এক ব্যবহারকারী মির্জার পোস্টে মন্তব্য করেছেন, ‘চাঁদের এত সুন্দর ছবি আমি আগে কখনো দেখিনি।’ অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এখন পর্যন্ত চাঁদের সবচেয়ে সুন্দর ছবি এটি।’ 

ছবিতে চাঁদের আলোকিত অংশটিকে আরও পরিষ্কারভাবে দেখা গেছে। আমরা খালি চোখে চাঁদকে যেমন সাদা ও ধূসর রঙের দেখি, সেগুলো ছাড়াও অন্য আরও কয়েকটি রঙের বর্ণালি দেখা গেছে ছবিটিতে।

এ বিষয়ে মির্জা নিউজউইককে বলেন, ‘আমি সেলেস্ট্রন নেক্সটার এইটএসই মডেলের একটি টেলিস্কোপের সঙ্গে একটি ক্যানন ইওএস ১২০০ডি ক্যামেরা ব্যবহার করে এই ছবি তুলেছি। মোট ৩৬০টি ছবি তুলে ফটোশপের মাধ্যমে একত্রে যুক্ত করে এই পরিষ্কার ছবিটি পেয়েছি। এরপর মূল ছবিটির একাংশ কেটে আমি ছবিটি পোস্ট করেছি।’ 

এর আগে গত সপ্তাহে নাসার ইনস্টাগ্রাম পেজে সূর্য থেকে সৌর শিখা নির্গত হওয়ার ছবি ভাইরাল হওয়ার ঘটনা ঘটেছে।

বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

১৪৬ আলোকবর্ষ দূরে বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান, পৃথিবীর চেয়ে শীত বেশি

উদ্ভিদের শ্বাস-প্রশ্বাস সরাসরি দেখা যাবে, নতুন প্রযুক্তি উদ্ভাবন

ভুলে যাওয়া যে কারণে উপকারী, ব্যাখ্যা দিলেন স্নায়ুবিদেরা

পৃথিবীর কেন্দ্র থেকে বেরোচ্ছে সোনা—২০২৫ সালে আরও যা জানা গেল

ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান

কৈশোর থামে বত্রিশে, বার্ধক্যের শুরু ছেষট্টির পর—চিহ্নিত হলো মস্তিষ্কের ৫ পর্যায়

প্রাণীদের প্রথম চুম্বন ২ কোটি ১০ লাখ বছর পুরোনো

৪০ হাজার বছর আগে একটি ম্যামথের জীবনের শেষ মুহূর্তের কথা জানলেন বিজ্ঞানীরা

শনির চাঁদে ‘অসম্ভব’ ঘটনা: তেল-জল মিশে যায় সেখানে