হোম > খেলা

বর্ষসেরার পুরস্কার পেলেন হালান্ড

সর্বশেষ মৌসুমে ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতানোর অন্যতম কারিগর আর্লিং হালান্ড। দুর্দান্ত পারফরম্যান্সের ফল যে ব্যক্তিগতভাবে পাবেন সেটা অনেকটা অনুমেয় ছিল। গতকাল সেই পুরস্কার হাতে পেয়েছেন তিনি। ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলারদের অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন নরওয়েজীয় স্ট্রাইকার। 

১৯৭৩–৭৪ মৌসুম থেকে ছেলে ও মেয়ে উভয়কেই সর্বোচ্চ গোলদাতার পুরস্কার দিয়ে আসছে পিএফএ। সর্বশেষ মৌসুমে ৫৩ ম্যাচে ৫২ গোল করে সেই পুরস্কার জিতেছেন এবার হালান্ড। মেয়েদের বর্ষসেরা হয়েছেন ইংল্যান্ড ও অ্যাস্টন ভিলার স্ট্রাইকার র‍্যাচেল ড্যালে। বর্ষসেরা পুরস্কারে হালান্ডের প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁরই সতীর্থ কেভিন ডি ব্রুইনা, জন স্টোনস, আর্সেনালের বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ড এবং টটেনহামের সাবেক স্ট্রাইকার হ্যারি কেইন। বর্ষসেরার পুরস্কার জিততে না পারলেও তরুণ খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন সাকা। আর মেয়েদের তরুণ বর্ষসেরার পুরস্কার পেয়েছেন চেলসির স্ট্রাইকার লরেন জেমস। 

পুরস্কার জেতার পর খুশি হয়েছেন হালান্ড। ২৩ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘মর্যাদাপূর্ণ পুরস্কার জিততে পারা সম্মানের। প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া দুর্দান্ত ব্যাপার এবং যাঁরা আমাকে ভোট দিয়েছেন সবাইকে ধন্যবাদ। ব্যক্তিগত এবং দলীয়ভাবে মৌসুমটা অবিস্মরণীয় ছিল। ট্রেবল জিতব, এটা কখনো ভাবিনি।’ 

এর আগে মে মাসের মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কার ও ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বিৎচারে ছেলেদের বর্ষসেরার পুরস্কারও জিতেছেন হালান্ড।

কবে অবসর নিচ্ছেন নেইমার

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ