হোম > খেলা

ইতিহাস গড়ার লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা টেস্টেও টস জিতলেন নাজমুল হোসেন শান্ত। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে প্রত্যাশামতো আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে বাংলাদেশ দলের একাদশে কোনো পরিবর্তন নেই। নিউজিল্যান্ড একাদশে একটি পরিবর্তন এনেছে। 

তিন স্পিনার ও এক পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশে দল। তাইজুল ইসলাম, নাইম হাসান ও মেহেদী হাসান মিরাজ আছেন স্পিন আক্রমণে। পেস বোলিংয়ে আছেন শরীফুল ইসলাম। কম্বিনেশনে তেমন পরিবর্তন আনবেন না বলে গতকালই জানিয়েছেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

১০ বছর পর মিরপুরে টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এর আগে এই মাঠে দুটি টেস্ট হয়েছিল, সেই দুই ম্যাচ হয়েছিল ড্র। সিলেট টেস্ট জয়ের পর সিরিজ জেতারও দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। মিরপুর টেস্টে বাংলাদেশ জিতলে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতবে।

তবে নিউজিল্যান্ড একাদশে মিচেল স্যান্টনারকে নিয়ে মাঠে নামছে। বাদ পড়েছেন ইশ সোধি। তারা অবশ্য দুই পেসার নিয়েই খেলছে। পাশাপাশি স্যান্টনার, এজাজ প্যাটেল, স্পিন অলরাউন্ডার হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসকে নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে সফরকারী দল।

বাংলাদেশের একাদশ: জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম। 

নিউজিল্যান্ডের একাদশ: টম লাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, টম ব্লান্ডেল, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, হেনরি নিকোলস, কাইল জেমিসন, টিম সাউদি (অধিনায়ক), এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনার।

অস্ট্রেলিয়াকে হারিয়ে ওমান কি পারবে অঘটন ঘটাতে

পাকিস্তানের প্ররোচনায় বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ, বলছেন সৈয়দ আশরাফ

অস্ট্রেলিয়াকে ঘায়েল করার সুবর্ণ সুযোগ দেখছে ওমান

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

আন্তবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্টে চ্যাম্পিয়ন আইইউবি

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে