হোম > প্রযুক্তি

রিলায়েন্স জিওর চেয়ারম্যান পদ ছাড়লেন মুকেশ আম্বানি, দায়িত্বে বড় ছেলে

রিলায়েন্স জিওর চেয়ারম্যান পদ ছাড়লেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। ওই পদে তিনি তাঁর বড় ছেলে আকাশকে আম্বানিকে দায়িত্ব দিয়েছেন। গত সোমবার প্রতিষ্ঠানটির এক বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আকাশ আম্বানি এত দিন ছিলেন রিলায়েন্স জিও-এর নন-এক্সিকিউটিভ ডিরেক্টর। গতকাল মঙ্গলবার জিও জানিয়েছে, আকাশ আম্বানি এখন থেকে কোম্পানির চেয়ারম্যান। এরই মধ্যে পদত্যাগ করেছেন মুকেশ।

জিও-র বোর্ড মিটিংয়ের পর কেবল চেয়ারম্যান পরিবর্তনই হয়নি। এ ছাড়া সংস্থার ব্যবস্থাপনা পরিচালক পদে বসানো হয়েছে পঙ্কজ মোহন পাওয়ারকে। গত সোমবার থেকেই ওই পদে কাজ শুরু করেছেন তিনি। এ ছাড়া প্রতিষ্ঠানটির স্বাধীন পরিচালক পদে বসেছেন রামীন্দর সিং গুজরাল ও কে ভি চৌধুরী। গতকাল মঙ্গলবার থেকেই তাঁরা নিজেদের কাজ বুঝে নিয়েছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তায় ১১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে রিলায়েন্স গ্রুপ

হেডফোনে বিষাক্ত রাসায়নিক, পুরুষ হয়ে যাবে মেয়েলি

ব্রাউজারে আর চলবে না মেসেঞ্জার, থাকবে না ডেস্কটপ অ্যাপও

বিশ্বজুড়ে বড় বিভ্রাটের পর স্বাভাবিক ইউটিউব, যে কারণ জানা গেল

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম বন্ধ ঘোষণা

ভাইরাস: সুপার মারণাস্ত্র হয়ে আবারও ফিরছে কি

বিজ্ঞান ও প্রযুক্তিতে ফেব্রুয়ারি

টিকটক: তথ্য নিচ্ছে অ্যাকাউন্ট ছাড়াই, বন্ধ করতে যা করবেন

হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করল রাশিয়া

ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে উন্নত এনক্রিপশন প্রযুক্তি আনছে গুগল