হোম > প্রযুক্তি

২ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁল গুগলের মালিক অ্যালফাবেট

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের মূল মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেটের বাজারমূল্য ২ ট্রিলিয়ন বা ২ লাখ কোটি ডলারের ঘরে পৌঁছেছে। বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণার পর গতকাল শুক্রবার এই মাইলফলক ছুঁয়েছে যুক্তরাষ্ট্রের এই প্রযুক্তি কোম্পানি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

শেয়ারবাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, দিনের শুরুতে ওয়াল স্ট্রিটে লেনদেনে অ্যালফাবেটের শেয়ারদর ১০ শতাংশ বাড়ায় কোম্পানিটির বাজারমূল্য বেড়ে ২ ট্রিলিয়ন ডলারে দাঁড়ায়। ২০২১ সালেও এই পর্যায়ে পৌঁছেছিল অ্যালফাবেট। কিন্তু তখন দিনের লেনদেন শেষে এই মাইলফলক ধরে রাখতে পারেনি। 

গত বৃহস্পতিবার কোম্পানির আয় বাড়ার খবর প্রকাশে অ্যালফাবেটের শেয়ারদর বৃদ্ধি পায়। এই আয় বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের আরেক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের বাজারমূল্য বেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের পর এ বছর কোম্পানিটি ৩ ট্রিলিয়ন ডলার বা ৩ লাখ কোটি ডলারের মাইলফলক ছাড়িয়েছে। 

অ্যালফাবেটের ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী, গুগল সার্চের পাশাপাশি ইউটিউব প্ল্যাটফর্মও প্রত্যাশার চেয়ে ভালো ব্যবসা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলোর প্রশিক্ষণ ও কার্যক্রম উন্নত করার মাধ্যমে ক্লাউড ব্যবসা থেকেও বড় সংখ্যার আয় পেয়েছে অ্যালফাবেট। 

কোম্পানিটি এবারই প্রথম লভ্যাংশও ঘোষণা করল। এ বিষয়ে বিনিয়োগ প্ল্যাটফরম এজে বেলের বিনিয়োগ পরিচালক রাস মোল্ড বলেন, লভ্যাংশদাতা প্রযুক্তি কোম্পানির তালিকায় অ্যালফাবেট যোগদানের বিষয়টি সুসময়ের লক্ষণ। 

তিনি বলেন, ‘গত এক দশকে বড় প্রযুক্তি কোম্পানিগুলো অনেক লাভ করেছে। এসব কোম্পানি অনেক নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে। কোম্পানিগুলো আর্থিক অবস্থা এত জোরালো হয়েছে যে, ব্যবসায় পুনঃবিনিয়োগের পরও বিনিয়োগকারীদের দেওয়ার মতো প্রচুর অর্থ অবশিষ্ট আছে।’ 

এই মাইলফলক অর্জনের মাধ্যমে ২ ট্রিলিয়ন ডলার বেশি মূল্যের মার্কিন কোম্পানির তালিকায় নিজের নাম লেখাল অ্যালফাবেট। কোম্পানিটি এই তালিকায় চতুর্থ স্থান দখল করেছে। অপর কোম্পানিগুলোর মধ্যে মাইক্রোসফটের বাজারমূল্য ৩ ট্রিলিয়ন ডলার, অ্যাপলের ২ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার ও এআই পণ্যের চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান এনভিডিয়ার বাজারমূল্য ৩ ট্রিলিয়ন ডলার।

কৃত্রিম বুদ্ধিমত্তায় ১১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে রিলায়েন্স গ্রুপ

হেডফোনে বিষাক্ত রাসায়নিক, পুরুষ হয়ে যাবে মেয়েলি

ব্রাউজারে আর চলবে না মেসেঞ্জার, থাকবে না ডেস্কটপ অ্যাপও

বিশ্বজুড়ে বড় বিভ্রাটের পর স্বাভাবিক ইউটিউব, যে কারণ জানা গেল

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম বন্ধ ঘোষণা

ভাইরাস: সুপার মারণাস্ত্র হয়ে আবারও ফিরছে কি

বিজ্ঞান ও প্রযুক্তিতে ফেব্রুয়ারি

টিকটক: তথ্য নিচ্ছে অ্যাকাউন্ট ছাড়াই, বন্ধ করতে যা করবেন

হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করল রাশিয়া

ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে উন্নত এনক্রিপশন প্রযুক্তি আনছে গুগল