হোম > প্রযুক্তি

যে টিভি স্ক্রিনের স্বাদ নেওয়া যাবে

টিভিতে রসনা বিষয়ক অনুষ্ঠান হচ্ছে। দারুণ সব খাবারের ছবি ঘুরে বেড়াচ্ছে। এই দেখে যে কারও ইচ্ছে করতে পারে খাবারটি চেখে দেখার। কিন্তু হায় সে কেবলই টেলিভিশন। এই কপাল চাপড়ানোর দিন ফুরাল এবার। জাপানের এক প্রযুক্তিবিদ এমন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে যে কেউ চাইলে টিভি স্ক্রিনের মাধ্যমে অন্তত দশ ধরনের স্বাদ নিতে পারবেন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাপানের মেইজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোমেই মিয়াশিতা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন যাকে তিনি বলছেন—টেস্ট দ্য টিভি। অর্থাৎ, টেলিভিশন স্ক্রিনের স্বাদ গ্রহণের আহ্বান জানাচ্ছেন তিনি। এ প্রযুক্তির মাধ্যমে টিভির পর্দা লেহন করে দর্শকেরা দশ ধরনের স্বাদ গ্রহণ করতে পারবেন। 

সংবাদমাধ্যমগুলো অবশ্য এই প্রযুক্তির একটি জুতসই নামও দিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে একে ‘নেটলিকস’ বলে উল্লেখ করা হচ্ছে। 

অধ্যাপক হোমেই মিয়াশিতা এই প্রযুক্তির মাধ্যমে রাধুনিদের প্রশিক্ষিত করা যাবে বলে আশা প্রকাশ করেছেন। কিন্তু কত খরচা পড়বে? মিয়াশিতা বলছেন, বাণিজ্যিকভাবে তৈরি করলে এর দাম ৮৭৫ মার্কিন ডলার পড়তে পারে। নিজের তৈরি এই প্রযুক্তি সম্পর্কে তিনি রয়টার্সকে বলেন, নিজের ঘরে থেকেও দুনিয়ার আরেক প্রান্তের খাবারের স্বাদ যাতে মানুষ নিতে পারে, সে লক্ষ্যেই এ প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেন তিনি। 

টিভি স্ক্রিনে স্বাদ ও গন্ধ স্প্রে করা ও তা থেকে স্বাদ গ্রহণের এই প্রযুক্তি নিয়ে অধ্যাপক মিয়াশিতা এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তিনি এমন এক দুনিয়ার স্বপ্ন দেখেন, যেখানে মানুষ চাইলে সিনেমার মতোই স্বাদ ও গন্ধ ডাউনলোড করা যাবে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় ১১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে রিলায়েন্স গ্রুপ

হেডফোনে বিষাক্ত রাসায়নিক, পুরুষ হয়ে যাবে মেয়েলি

ব্রাউজারে আর চলবে না মেসেঞ্জার, থাকবে না ডেস্কটপ অ্যাপও

বিশ্বজুড়ে বড় বিভ্রাটের পর স্বাভাবিক ইউটিউব, যে কারণ জানা গেল

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম বন্ধ ঘোষণা

ভাইরাস: সুপার মারণাস্ত্র হয়ে আবারও ফিরছে কি

বিজ্ঞান ও প্রযুক্তিতে ফেব্রুয়ারি

টিকটক: তথ্য নিচ্ছে অ্যাকাউন্ট ছাড়াই, বন্ধ করতে যা করবেন

হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করল রাশিয়া

ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে উন্নত এনক্রিপশন প্রযুক্তি আনছে গুগল