হোম > প্রযুক্তি

বাংলাদেশ থেকে ৫০ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিষেবার শর্ত লঙ্ঘন করে এমন কনটেন্ট থাকায় বাংলাদেশ অঞ্চলের প্রায় ৫০ লাখ ভিডিও সরিয়েছে টিকটক। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সম্প্রতি তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘টিকটক কথা শুনতে শুরু করেছে’। পোস্টের সঙ্গে মন্ত্রী একটি স্ক্রিনশটও দিয়েছেন। 

সম্প্রতি প্রকাশিত সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ‘কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্ট’ প্রকাশ করেছে। সেই রিপোর্টেও বিষয়টি ওঠে এসেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ থেকে ৪৯ লাখ ৭৪ হাজার ৮৩৮টি ভিডিও সরানো হয়েছে। এর মধ্যে নিজে উদ্যোগী হয়ে ৯৯ দশমিক ২ শতাংশ, ২৪ ঘণ্টার মধ্যে ৯৬ দশমিক ১ শতাংশ এবং কোনো ভিউ হওয়ার আগেই সরানো হয়েছে ৯৬ দশমিক ৩ শতাংশ ভিডিও।

কৃত্রিম বুদ্ধিমত্তায় ১১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে রিলায়েন্স গ্রুপ

হেডফোনে বিষাক্ত রাসায়নিক, পুরুষ হয়ে যাবে মেয়েলি

ব্রাউজারে আর চলবে না মেসেঞ্জার, থাকবে না ডেস্কটপ অ্যাপও

বিশ্বজুড়ে বড় বিভ্রাটের পর স্বাভাবিক ইউটিউব, যে কারণ জানা গেল

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম বন্ধ ঘোষণা

ভাইরাস: সুপার মারণাস্ত্র হয়ে আবারও ফিরছে কি

বিজ্ঞান ও প্রযুক্তিতে ফেব্রুয়ারি

টিকটক: তথ্য নিচ্ছে অ্যাকাউন্ট ছাড়াই, বন্ধ করতে যা করবেন

হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করল রাশিয়া

ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে উন্নত এনক্রিপশন প্রযুক্তি আনছে গুগল