হোম > ল–র–ব–য–হ

অবসরে যাচ্ছে স্বর্ণপদকজয়ী ইঁদুর মাগাওয়া

মৃত্তিকা পণ্ডিত

ঢাকা: মাগাওয়া, একটি দৈত্যকার ইঁদুর। কিন্তু দায়িত্ব অনেক। পাঁচ বছরের ক্যারিয়ারে সে ৭১টি স্থলমাইন শনাক্ত করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে। চাকরি জীবনে কাজের স্বীকৃতি হিসেবে গড়েছে স্বর্ণপদক পাওয়ার রেকর্ড। কম্বোডিয়ার মাটিতে পুঁতে রাখা মাইন শনাক্ত করে অনেকের চোখে সে সম্মানিত হয়ে উঠেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ বছরে ৭১টি মাইন এবং বহু বিস্ফোরক দ্রব্য শনাক্ত করেছে মাগাওয়া। তবে এবার ক্যারিয়ারের ইতি টানছে সাত বছর বয়সী মেগাওয়া।

মাগাওয়ার তত্ত্বাবধায়ক মেলান বিবিসিকে জানান, বার্ধক্যজনিত কারণে তাকে অবসরে পাঠানো হচ্ছে। কাজের গতি কিছুটা কমে আসায় মাগাওয়ার চাহিদাকে সম্মান জানাতেই তাকে অবসরে পাঠানো হবে। তার জায়গায় নিয়োগ হবে অপেক্ষাকৃত কম বয়সী ইঁদুর।

মাগাওয়ার প্রকৃত আবাস আফ্রিকায় হলেও কর্মস্থল ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায়। মাটিতে পুঁতে রাখা মাইন শনাক্তের কাজে বিশেষ পারদর্শী এই প্রাণীটি। ২০১৪ সালে মাগাওয়ার জন্ম। জন্মের পর আপোপো নামের একটি দাতব্য সংস্থা তাকে বিস্ফোরক শনাক্তের ওপর বিশেষ প্রশিক্ষণ দেয়। এরপর তাকে পাঠানো হয় কম্বোডিয়ায়। সেখানে পাঁচ বছরের ক্যারিয়ারে রাখে সাফল্যের স্বাক্ষর।

বোমা শনাক্তে ইঁদুরটি মেটাল কিংবা মানুষের চেয়ে দ্রুত কাজ করতে পারে। শরীরের ওজন কম হওয়ায় মাইনের ওপর দিয়ে হেঁটে গেলেও সেটি বিস্ফোরণ হয় না বলে খুব সহজেই সে কাজ সম্পন্ন করতে পারে। ৭৭ বছরের ইতিহাসে মাগাওয়াই প্রথম কোনো ইঁদুর যাকে স্বর্ণপদকে ভূষিত করা হয়েছে।

৭০ এর দশকে গৃহযুদ্ধের সময় কম্বোডিয়া জুড়ে ৬০ লাখের বেশি মাইন পুঁতে রাখা হয়। বিভিন্ন সময়ে সেগুলো বিস্ফোরিত হয়ে প্রাণ গেছে প্রায় ১৯ হাজারের বেশি মানুষের। এসব মাইন শনাক্তে অনেক আগে থেকেই বিভিন্ন প্রশিক্ষিত ইঁদুরদের ব্যবহার করা হচ্ছে। মাগাওয়া তাঁদের মধ্যে অন্যতম।

ভিডিও বানাতে গিয়ে ‘ডেভিল কাঁকড়া’ খেয়ে ফুড ভ্লগারের মৃত্যু

এক সকালে ছেলেকে জুতা পরাতে গিয়ে বুঝলেন, দৃষ্টিশক্তি হারাচ্ছেন বাবা

অলিম্পিকে বেশি সময় উড়তে ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা

চারবার লটারিতে ২ কোটি ডলার, গণিতে পিএইচডিধারী বলেই কি সম্ভব হলো

এক গ্রামের ২১ বন্ধু জিতলেন লটারি, প্রত্যেকে পাবেন ৮৪ কোটি টাকা

বিক্রি হয়ে যাচ্ছে গোটা একটি শহর, কী হবে ৫ বাসিন্দার

দেড় ঘণ্টায় ১০১ তলা ভবন বেয়ে চূড়ায় উঠে তাক লাগানো কে এই মার্কিন নাগরিক

রশি-নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ১০১ তলা ভবনের চূড়ায় উঠলেন মার্কিন পর্বতারোহী

২৫০ কেজি ওজন নিয়েও লাফাত ক্যাঙ্গারুর পূর্বপুরুষেরা

ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে ছুরিকাঘাত করলেন তরুণী