হোম > ল–র–ব–য–হ

বার্গারের দোকান দিয়ে ইউটিউবারের বাজিমাত!

‘মিস্টার বিস্ট’ খ্যাত শীর্ষ মার্কিন ইউটিউবার জিমি ডোনাল্ডসনের প্রথম বার্গারের দোকানের উদ্বোধনী উপলক্ষে হাজার হাজার ভক্ত ভিড় করে। স্থানীয় সময় রোববার (৪ সেপ্টেম্বর) এই বার্গারের দোকান উদ্বোধনে কয়েক হাজার ভক্ত-অনুরাগীতে পূর্ণ হয়ে যায় যুক্তরাষ্ট্রের একটি শপিং সেন্টার।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, ডোনাল্ডসন ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে একজন। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ১০ কোটিরও বেশি।

তিনি ২০২০ সালে অনলাইনে ‘মিস্টার বিস্ট’ বার্গার খুলতে এই খ্যাতি ব্যবহার করেছিলেন। বিশ্বব্যাপী ১ হাজারেরও বেশি স্থান থেকে খাবার ডেলিভারি করে এটি। অবশেষে ‘মিস্টার বিস্ট’ বার্গারের রেস্তোরাঁ খুলে ফেললেন ডোনাল্ডসন।

রোববার ছিল এই রেস্তোরাঁর উদ্বোধনী আয়োজন, যেখানে ভক্তরা বার্গারের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন এবং প্রিয় ইউটিউবারের সঙ্গে দেখা করার সুযোগ হারাতে চাননি তাঁরা।

‘মিস্টার বিস্ট’ রেস্তোরাঁটি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পূর্ব রাদারফোর্ডের ‘আমেরিকান ড্রিম মলে’ খোলা হয়েছে। এটি দুই ঘণ্টা খোলা থাকার পর ডোনাল্ডসন লাইনে অপেক্ষা করা ভক্তদের একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি অনুমান করেন, ১০ হাজারেরও বেশি মানুষ ছিল সেখানে। 

ভিডিও বানাতে গিয়ে ‘ডেভিল কাঁকড়া’ খেয়ে ফুড ভ্লগারের মৃত্যু

এক সকালে ছেলেকে জুতা পরাতে গিয়ে বুঝলেন, দৃষ্টিশক্তি হারাচ্ছেন বাবা

অলিম্পিকে বেশি সময় উড়তে ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা

চারবার লটারিতে ২ কোটি ডলার, গণিতে পিএইচডিধারী বলেই কি সম্ভব হলো

এক গ্রামের ২১ বন্ধু জিতলেন লটারি, প্রত্যেকে পাবেন ৮৪ কোটি টাকা

বিক্রি হয়ে যাচ্ছে গোটা একটি শহর, কী হবে ৫ বাসিন্দার

দেড় ঘণ্টায় ১০১ তলা ভবন বেয়ে চূড়ায় উঠে তাক লাগানো কে এই মার্কিন নাগরিক

রশি-নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ১০১ তলা ভবনের চূড়ায় উঠলেন মার্কিন পর্বতারোহী

২৫০ কেজি ওজন নিয়েও লাফাত ক্যাঙ্গারুর পূর্বপুরুষেরা

ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে ছুরিকাঘাত করলেন তরুণী