হোম > ল–র–ব–য–হ

যে শহরগুলোতে মিলিয়নিয়ারদের বসবাস বেশি 

বিশ্বের কোন শহরগুলোতে মিলিয়নিয়ারদের বসবাস বেশি এ নিয়ে তালিকা প্রকাশ করেছে রেসিডেন্সি অ্যাডভাইজরি ফার্ম ‘হেনলি অ্যান্ড পার্টনার্স গ্রুপ’। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, নিউইয়র্ক, টোকিও এবং সান ফ্রান্সেসকো বে এলাকায় সবচেয়ে বেশি মিলিয়নিয়ারদের বসবাস। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি মিলিয়নিয়ারদের বসবাস এমন শীর্ষ ১০ শহরের অর্ধেকই যুক্তরাষ্ট্রে। যদিও চলতি বছরের প্রথমার্ধে নিউইয়র্কে মিলিয়নিয়ারদের সংখ্যা ১২ শতাংশ কমেছে। অন্যদিকে সান ফ্রান্সেসকো অঞ্চলে ৪ শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি মিলিয়নিয়ারদের বসবাসের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে লন্ডন। তবে সেখানে মিলিয়নিয়ারদের সংখ্যা ৯ শতাংশ কমেছে। মিলিয়নিয়ার হিসেবে তালিকায় তাদেরই রাখা হয়েছে যাদের বিনিয়োগযোগ্য সম্পদ ১ মিলিয়ন ডলার বা তার বেশি। 

নিউ ওয়ার্ল্ড ওয়েলথের এক পরিসংখ্যানে দেখা যায়, সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় সর্বাধিক জনবহুল শহর শারজায় চলতি বছর সবচেয়ে দ্রুত মিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে। আবুধাবি এবং দুবাইও দ্রুততম সময়ে মিলিয়নিয়ারের সংখ্যা বৃদ্ধির তালিকায় রয়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, এখানে কম পরিমানে শুল্ক দিতে হয় এবং নতুন আবাসিক প্রকল্পের কারণে ধনী ব্যক্তিরা এখানে থাকতে আগ্রহী হন। এছাড়া রাশিয়ার অনেক ধনী আরব আমিরাতে পাড়ি জমানোর কারণে এখানে মিলিয়নিয়ারের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 

বেইজিং এবং সাংহাই ধনী শহরের তালিকায় যথাক্রমে নবম ও দশম অবস্থানে রয়েছে।

ভিডিও বানাতে গিয়ে ‘ডেভিল কাঁকড়া’ খেয়ে ফুড ভ্লগারের মৃত্যু

এক সকালে ছেলেকে জুতা পরাতে গিয়ে বুঝলেন, দৃষ্টিশক্তি হারাচ্ছেন বাবা

অলিম্পিকে বেশি সময় উড়তে ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা

চারবার লটারিতে ২ কোটি ডলার, গণিতে পিএইচডিধারী বলেই কি সম্ভব হলো

এক গ্রামের ২১ বন্ধু জিতলেন লটারি, প্রত্যেকে পাবেন ৮৪ কোটি টাকা

বিক্রি হয়ে যাচ্ছে গোটা একটি শহর, কী হবে ৫ বাসিন্দার

দেড় ঘণ্টায় ১০১ তলা ভবন বেয়ে চূড়ায় উঠে তাক লাগানো কে এই মার্কিন নাগরিক

রশি-নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ১০১ তলা ভবনের চূড়ায় উঠলেন মার্কিন পর্বতারোহী

২৫০ কেজি ওজন নিয়েও লাফাত ক্যাঙ্গারুর পূর্বপুরুষেরা

ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে ছুরিকাঘাত করলেন তরুণী