হোম > নারী

নারী ও কন্যাশিশু নির্যাতন জাতীয় সমস্যা

নিজস্ব প্রতিবেদক

নারী ও কন্যাশিশুর ওপর নির্যাতন জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে বলে জানিয়েছেন নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটির নেতারা। তাঁরা বলেন, সম্প্রতি নারীর প্রতি যে ধরনের সহিংসতার ঘটনা ঘটছে, তা কেবল নারীর ইস্যু নয়; এটি একটি সামাজিক সমস্যা। এই সমস্যা দূর করতে স্বল্প ও দীর্ঘমেয়াদি কার্যক্রম নিতে হবে।

১৯ মার্চ সেগুনবাগিচার আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ‘ঢাকাতে নারী ও কন্যার প্রতি সহিংসতার বর্তমান পরিস্থিতি ও করণীয়’ বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নারী ও কন্যার প্রতি বর্তমান ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। এসব সহিংসতা বন্ধে আশু এবং কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটির আহ্বায়ক ও মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেন, বর্তমানে নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে গেছে এবং এ ব্যাপারে বিশেষ প্রবণতা দেখা যাচ্ছে। যেহেতু নারী দুর্বল,

তাই নারীর প্রতি ক্ষমতা প্রদর্শন করা হয়। বিশেষ বিশেষ পরিস্থিতিতে নারী ও কন্যার প্রতি সহিংসতা বেড়ে যায়। ফলে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

পাহাড়ের এক মৈত্রী চাকমা

নারীদের মোটরসাইকেল চালনায় বাড়ছে কর্মসংস্থানের সম্ভাবনা

শূন্য থেকে বিলিয়ন ডলার সাম্রাজ্যের টাচস্ক্রিন কুইন

দেশে বিবাহবিচ্ছেদ তাৎক্ষণিক বা সহজ প্রক্রিয়া নয়

ভাষাকে মনস্তত্ত্বের সঙ্গে যুক্ত করেন জুলিয়া

নারীর অংশগ্রহণে সর্বজনীন হয়েছিল নির্বাচন

ফুল চাষে বসন্ত এসেছে রেশমার সংসারে

স্বপ্নজয়ী ভলিবল-কন্যা তেঁতুলিয়ার তাকফিয়া

আইফেল টাওয়ারে যুক্ত হচ্ছে ৭২ নারী বিজ্ঞানীর নাম

খাবারের স্বাদে শিকড় সন্ধানে ক্লডিয়া