হোম > নারী

নার্সদের জন্য যে সপ্তাহ

ফিচার ডেস্ক

প্রতীকী ছবি

বিশ্বের বিভিন্ন দেশে ১২ মে পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস। তবে যুক্তরাষ্ট্র ৬ মে থেকে ১২ মে পর্যন্ত পালন করে জাতীয় নার্স সপ্তাহ। সপ্তাহ কিংবা দিবস—যা-ই হোক না কেন, এর মূল লক্ষ্য হলো নার্সদের কঠোর পরিশ্রম, মানবিকতা ও স্বাস্থ্যসেবায় অবদানের স্বীকৃতি দেওয়া। এই সময় দেশগুলো নার্সিং পেশাজীবীদের সম্মাননা, সম্মেলন, উৎসব ও পুরস্কার দিয়ে থাকে।

তবে এই দিবস বা সপ্তাহ পালনের পেছনে ইতিহাস আছে। সেই ইতিহাসের শুরু ১৯৫৩ সালে। সে বছর মার্কিন স্বাস্থ্য, শিক্ষা ও কল্যাণ বিভাগের ডরোথি সাদারল্যান্ড প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের কাছে একটি প্রস্তাব পাঠান। যেখানে তিনি পরের বছরের অক্টোবর মাসে নার্স দিবস ঘোষণার জন্য আবেদন করেন। ১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউস থেকে একটি সপ্তাহকে জাতীয় নার্স সপ্তাহ হিসেবে নির্ধারণ করা হয়। প্রেসিডেন্ট নিক্সন এটি ঘোষণা করেছিলেন। ১৯৭৮ সালে নিউ জার্সির গভর্নর ব্রেন্ডন বাইর্ন ৬ মে তারিখটি নার্সেস ডে হিসেবে ঘোষণা করেন। তিনি নিজেই এটি উদ্‌যাপনের জন্য প্রচার চালান। ১৯৮২ সালের ফেব্রুয়ারিতে আমেরিকান নার্সেস অ্যাসোসিয়েশনের (এএনএ) পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে ৬ মে-কে জাতীয় নার্স দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ২৫ মার্চ প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন, সেই ঘোষণাপত্রে ৬ মে, ১৯৮২ দিনটি নার্সদের জাতীয় স্বীকৃতি দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৯৯৩ সালে এএনএ পরিচালনা পর্ষদ ৬ থেকে ১২ মে পর্যন্ত ন্যাশনাল নার্সেস উইক পালনের জন্য নির্ধারণ করে।

যুগে যুগে বিশ্ব ফ্লোরেন্স নাইটিঙ্গেল, মাদার তেরেসা, মেরি সেকোল, ক্লারারা বার্টন, লিলিয়ান ওয়াল্ড, গ্রেস নিউটন, ইডিথ কাভেলের মতো নার্সদের কাজগুলো দেখেছে, যাঁরা কেউ নিজের দেশে নার্সিং পেশাকে প্রতিষ্ঠা করার জন্য লড়েছেন; কেউ প্রথম বিশ্বযুদ্ধ, ক্রিমিয়ান যুদ্ধ কিংবা গৃহযুদ্ধে আহত সৈনিকদের চিকিৎসায় অবদান রেখেছেন নিজেদের জীবন বাজি রেখে।

সূত্র: আমেরিকান নার্সেস অ্যাসোসিয়েশন

পাহাড়ের এক মৈত্রী চাকমা

নারীদের মোটরসাইকেল চালনায় বাড়ছে কর্মসংস্থানের সম্ভাবনা

শূন্য থেকে বিলিয়ন ডলার সাম্রাজ্যের টাচস্ক্রিন কুইন

দেশে বিবাহবিচ্ছেদ তাৎক্ষণিক বা সহজ প্রক্রিয়া নয়

ভাষাকে মনস্তত্ত্বের সঙ্গে যুক্ত করেন জুলিয়া

নারীর অংশগ্রহণে সর্বজনীন হয়েছিল নির্বাচন

ফুল চাষে বসন্ত এসেছে রেশমার সংসারে

স্বপ্নজয়ী ভলিবল-কন্যা তেঁতুলিয়ার তাকফিয়া

আইফেল টাওয়ারে যুক্ত হচ্ছে ৭২ নারী বিজ্ঞানীর নাম

খাবারের স্বাদে শিকড় সন্ধানে ক্লডিয়া