হোম > নারী

উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১২ জন নারীকে উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ড দিয়েছে জাতীয় যুব সংগঠন জেসিআই বাংলাদেশ। ২৬ আগস্ট ঢাকার স্থানীয় একটি হোটেলে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে।

এ বছর উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন একাডেমিক ক্ষেত্রে মুনজেরিন শহীদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সারাবন তহুরা তুরিন, বাণিজ্যে ফাদিয়া খান, করপোরেটে ফারহা নাজ জামান, খেলাধুলায় রূপনা চাকমা, স্টার্টআপে সাদিয়া হক, শিল্প ও সাহিত্যে রোকেয়া সুলতানা, ব্যাংকিংয়ে নুরুন নাহার বেগম, বিনোদনে তানজিন তিশা, চিকিৎসা উদ্ভাবনে ডা. সায়েবা আখতার এবং তরুণ নারী নেতৃত্বে শবনম ওয়াজেদ। এ ছাড়া আজীবন সম্মাননা দেওয়া হয় অভিনেত্রী দিলারা জামানকে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে এবং বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সমন্বয় বিভাগের উপপ্রধান করিন হেনচোজ পিগনানি। বক্তব্য দেন জেসিআই বাংলাদেশের সভাপতি জিয়াউল হক ভূঁইয়া।

নেতৃত্বগুণে অসংখ্য মানুষকে কাজের প্রতি অনুপ্রাণিত করার জন্য উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ড দিয়ে থাকে জেসিআই বাংলাদেশ। 

পাহাড়ের এক মৈত্রী চাকমা

নারীদের মোটরসাইকেল চালনায় বাড়ছে কর্মসংস্থানের সম্ভাবনা

শূন্য থেকে বিলিয়ন ডলার সাম্রাজ্যের টাচস্ক্রিন কুইন

দেশে বিবাহবিচ্ছেদ তাৎক্ষণিক বা সহজ প্রক্রিয়া নয়

ভাষাকে মনস্তত্ত্বের সঙ্গে যুক্ত করেন জুলিয়া

নারীর অংশগ্রহণে সর্বজনীন হয়েছিল নির্বাচন

ফুল চাষে বসন্ত এসেছে রেশমার সংসারে

স্বপ্নজয়ী ভলিবল-কন্যা তেঁতুলিয়ার তাকফিয়া

আইফেল টাওয়ারে যুক্ত হচ্ছে ৭২ নারী বিজ্ঞানীর নাম

খাবারের স্বাদে শিকড় সন্ধানে ক্লডিয়া