হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে মসজিদে চাঁদাবাজির মামলায় এনসিপির প্রতিনিধি গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

এনসিপির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি। ছবি: সংগৃহীত

পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, চাঁদাবাজি, টাকা ছিনতাই ও ভাঙচুরের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ৩টার দিকে জেলা শহরের কাপুড়িয়া পট্টি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত দুজন হলেন পিরোজপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি ও তাঁর সহযোগী মিলন শিকদার। মুসাব্বির সদর উপজেলার উত্তর মাছিমপুর গ্রামের এবং মিলন উত্তর নামাজপুর গ্রামের বাসিন্দা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান আজকের পত্রিকাকে বলেন, মডেল মসজিদে হামলার অভিযোগ গতকাল শুক্রবার রাতে হওয়া মামলায় মুসাব্বির ও তাঁর সহযোগী মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উল্লেখ, শুক্রবার দুপুরে সদর উপজেলার নির্মাণাধীন মডেল মসজিদে মুসাব্বিরসহ ২৫-৩০ জনের একটি দল হামলা করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় হামলার শিকার প্রকল্প ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম বাদী হয়ে রাতে সদর থানায় মামলা করেন।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড