
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ যে পরিস্থিতি তৈরি করেছিল, সেটি যেন ফিরে না আসে, সে জন্য রাজনৈতিক নেতাদের সচেতন থাকতে হবে। কিন্তু আমরা যদি সেই ভুল করি—দখলদারি, চাঁদাবাজি, মানুষের ওপর জুলুম চালাই; তাহলে জনগণ আমাদেরও ছাড়বে না।’
আজ সোমবার পটুয়াখালী জেলা পরিষদ শিশুপার্কে গণঅধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী লীগকেও জনগণ ছাড়েনি। কারণ, তাদের বিরুদ্ধে আন্দোলন কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে। তাই রাজনৈতিক নেতাদের সহনশীল হতে হবে এবং জনগণের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। যদি আমরা এখন শুধু নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে ভোটের সময় জনগণ আমাদের প্রত্যাখ্যান করবে।’
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, আর বিপদ কেটে গেলে ভুলে যায়। রাজনীতিতেও একই চিত্র দেখা যায়—বিপদে সবাই ঐক্য চায়, কিন্তু বিপদ উতরে গেলে নিজেকে সর্বেসর্বা মনে করে।’
ডাকসুর সাবেক এ ভিপি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। এখন রাজনৈতিক দলগুলো বক্তব্য দিচ্ছে, নেতারা রাস্তায় নেমেছে। কিন্তু যদি রাজনৈতিক বিভাজন থেকেই যায়, তাহলে এটাই আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করবে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।’
গণঅধিকার পরিষদের জেলা সভাপতি নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উচ্চতর পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম ফাহিম, জেলা সাধারণ সম্পাদক শাহ আলমসহ জেলা ও উপজেলার নেতা-কর্মীরা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে