হোম > সারা দেশ > নোয়াখালী

সংবাদ প্রচারের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সংবাদ প্রচারের জের ধরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছে মামুন নামের এক যুবক। গত ১৮ এপ্রিল (সোমবার) এ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গতকাল মঙ্গলবার এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক থানায় অভিযোগ দায়ের করেন।

হুমকিদাতা মামুন সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের খায়ের উল্যার বাড়ির ইমাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

সাংবাদিক সেলিম বলেন, ‘গত কয়েক দিন আগে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ৫ম শ্রেণিতে পড়ুয়া ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টা চালায় জসিম উদ্দিন নামের এক ব্যক্তি। পরবর্তীতে শিশুটির পরিবার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে নালিশ দিলে তারা ২০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি রফাদফা করার চেষ্টা করে এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটির পরিবারকে হুমকি প্রদান করে। ঘটনা জানাজানি হলে আমি সরেজমিনে তথ্য সংগ্রহ করে গত ১৮ এপ্রিল (সোমবার) ভিডিও নিউজ প্রকাশ করি। ভিডিওটি প্রকাশের পর থেকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে আমাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করে আমার সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়। এর জের ধরে সোমবার রাত ১২.৩৩ মিনিটে ‘০১৮৮৭৯৬৫২৮৭’ এই নম্বর থেকে আমার ব্যক্তিগত নম্বরে একটি কল আসে। আমি কল রিসিভ করার সঙ্গে সঙ্গে কলের অপর প্রান্তে থাকা মামুন নামের এক ব্যক্তি আমাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। আমি তাঁর পরিচয় জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমি তোর বাপ হই, তুই এখনো আমার ফুপার ভিডিওটি ডিলিট করিস নি কেন! তুই যদি ভিডিওটি ডিলিট না করিস তাহলে তুই এলাকায় কীভাবে থাকিস আমি তা দেখে নিব। আমি তোকে তোর অফিস থেকে উঠিয়ে এনে মারব। তুই কত বড় সাংবাদিক আমি সেটা দেখে নিব। তোর সাহস থাকলে তুই অশ্বদিয়ায় আসিস, আমি তোর হাড়গোড় সব এক করে ছাড়ব। ” 

হুমকির বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে সাংবাদিক সেলিম কবিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।’ 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ