
রমজান মাসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নোয়াখালী জেলা শহরের সোনাপুর ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় খাদ্যে ভেজাল, মূল্যতালিকা না থাকা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। তিনি বলেন, পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। জরিমানার ও কারাদণ্ডের পাশাপাশি সব ব্যবসায়ীকে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সতর্ক করা হচ্ছে।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে ও রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ পৃথক এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিট্যারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যগণ।
অভিযান সূত্রে জানা গেছে, রমজানকে পুঁজি করে জেলার বিভিন্ন স্থানে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে জেলা শহর মাইজদীর সোনাপুর বাজারে অভিযান চালান জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় মূল্যতালিকা না থাকায় চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে একই অভিযোগে সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪০ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে