হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, নিহত ২

সাভার (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ঢাকার সাভারে রহিম আফরোজের ব্যাটারি কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্রের সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অবস্থিত রহিম আফরোজ কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিক হচ্ছেন ওলিউর রহমান ও হয়জুদ্দিন। তাঁরা লোডার হিসেবে কাজ করতেন।

নিহত হয়জুদ্দিনের ভাই আবদুল জলিল বলেন, ‘আমার ভাই লোডারের কাজ করত। তারা মাল নিয়ে ঢাকা থেকে গাড়ির সঙ্গে এসেছিল। গাড়ি থেকে মালগুলো নামানোর সময় দুর্ঘটনা ঘটে। একজনের মাথায় লাগে। আরেকজনের তলপেটে লাগে। পরে মারা যায় দুইজনই।’

সাভার মডেল থানাধীন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ সুপার বরাবর লাশ ময়নাতদন্তের জন্য না পাঠানোর অনুরোধ করা হয়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো