হোম > সারা দেশ > ঢাকা

দোহারে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনজনের জেল-জরিমানা

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে তিনজনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাতে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর বটতলা ও কৃষ্ণদেবপুর এলাকায় এই অভিযান চালানো হয়। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান এই আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পদ্মা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় তিনজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা চারটি ড্রেজার মেশিন নদীর তীরে এনে রেখে পালিয়ে যাওয়ায় সেগুলো জব্দ করে নিয়মিত মামলা করার জন্য উপস্থিত নৌ-পুলিশকে নির্দেশনা দেওয়া হয়।

দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান এ সময় সবাইকে পরিবেশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলতে উদ্বুদ্ধ করেন। তা ছাড়া নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ, মৎস্য ও জলজ প্রাণী তথা জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে দোহার উপজেলার আওতাভুক্ত পদ্মা নদীতে নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো