হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ২ জন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বেসরকারি টেলিভিশন আরটিভির স্টাফ রিপোর্টার বেলালের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ এজাহারভুক্ত ২ ও ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে।

এর আগে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিক বেলালের ওপর হামলা করে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার রাতে আহত সাংবাদিক আরটিভির কুষ্টিয়া স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের বড় ভাই নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক জাহিদুজ্জামানের মাধ্যমে থানায় এজাহার পাঠান। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মামলার ২ ও ৩ নম্বর আসামি শামীম (৪৫) ও রবিনকে (২৫) গ্রেপ্তার করে। এরা দু’জনই শহরের কালীশংকরপুরের বাসিন্দা। তবে, মামলার প্রধান আসামি একই এলাকার ইমরান খান পালিয়ে গেছে বলে জানান তিনি।

এদিকে কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক বেলালের অবস্থার উন্নতি হয়েছে। আজ রোববার বেলা ২টার দিকে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান