
খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে অজ্ঞাতনামা (২৯) এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা আশিক সড়কের শেষ প্রান্ত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। রাত ৯টা পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

খুলনার পাইকগাছা পৌরসভার হাসপাতাল রোড এলাকার একটি ভাড়া বাড়ি থেকে আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি বিশ্বজিৎ দেয়ারীর (৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তাঁর কক্ষে থাকা সহকর্মী ও টেকনিশিয়ান অন্তর সরকার নিখোঁজ রয়েছেন...

আগামী ৫ ও ১৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল-সমাবেশ রুখতে নজরদারি বাড়িয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

আজ সকালে রাফিয়া ও রাইসা বাড়ির পাশে পুকুরপাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত রাইসা পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে বড় বোন রাফিয়া পানিতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় একপর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়।