হোম > সারা দেশ > খুলনা

বকেয়া পাওনার দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের অবস্থান কর্মসূচি

খুলনা প্রতিনিধি

৯ দফা দাবিতে খুলনার খালিশপুর ও দৌলতপুর জুট মিলের শ্রমিকরা মিলগেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা

রাষ্ট্রায়ত্ত পাটকল লিজ বাতিল, বকেয়া পরিশোধসহ ৯ দফা দাবিতে খুলনার খালিশপুর ও দৌলতপুর জুট মিলের শ্রমিকরা মিলগেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। কর্মসূচিটি আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে।

খালিশপুর ও দৌলতপুর যৌথ কারখানা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন, সদস্য সচিব আলমগীর কবির এবং শ্রমিক নেতা মোফাজ্জল হোসেন, নুর মোহাম্মদ ও নুর ইসলাম কর্মসূচিতে বক্তব্য দেন।

বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, সরকার শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে উদাসীন। অবিলম্বে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধসহ বন্ধ পাটকল সরকারিভাবে চালু করার সিদ্ধান্ত না নিলে অচিরেই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তারা বলেন, শ্রমিকরা ২০১৫ সালের জাতীয় মজুরিস্কেল অনুযায়ী তাঁদের বকেয়া পাওনা পরিশোধ, বন্ধ পাটকলগুলো সরকারিভাবে পুনরায় চালু করা এবং নোটিশ-পে বাবদ দুই মাসের মজুরি, ৮ সপ্তাহের বেসিক মজুরি এবং নতুন দুটি উৎসব বোনাসসহ করোনাকালে ঘোষিত সুবিধাগুলো বাস্তবায়নের দাবি জানান।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান