হোম > সারা দেশ > খুলনা

দৌলতপুরে মৌমাছির কামড়ে বৃদ্ধর মৃত্যু

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

দৌলতপুর উপজেলার চকহরিচরণ গ্রামে মৌমাছির কামড়ে মুন্নাফ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে বৃদ্ধ মুন্নাফ হোসেন ছাগল চড়াতে মাঠে যাওয়ার সময় মন্টু চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে কোন হঠাৎ করেই এক ঝাঁক মৌমাছি তাঁকে ও তাঁর ছাগলকে ঘিরে ধরে কামড়াতে থাকে। তিনি মৌমাছির হাত থেকে বাঁচতে পাশেই এক বাড়ির ঘরের মধ্যে আশ্রয় নেন। পরবর্তীতে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম শফিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মুন্নাফ চাচা আর আমার বাড়ি একই গ্রামে। তিনি খুব সহজ সরল ভালো মানুষ ছিলেন। তাঁকে উদ্ধার করতে এসে আরও অনেকেই মৌমাছির কামড়ে আহত হয়েছেন। মুন্নাফ চাচা শারীরিক ভাবে দুর্বল থাকায় তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। 

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান