হোম > সারা দেশ > খুলনা

সাঈদীকে নিয়ে পোস্ট: খুলনা ছাত্রলীগের ৬ নেতাকে অব্যাহতি

খুলনা প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট দেওয়ায় ছয়জন নেতাকে সাময়িক অব্যাহতি দিয়েছে খুলনায় ছাত্রলীগ। সোমবার তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। 

খুলনা জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতারা হলেন—খুলনা জেলা ছাত্রলীগের উপ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. ইরতাজুল গাজী, জেলা সদস্য মওদুদ আহমেদ মিলন, তেরখাদা উপজেলা সহ-সভাপতি রনি ফকির, সাংগঠনিক সম্পাদক এস এম হাসিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা সহ-সভাপতি বিবিএ কাজল ও পাইকগাছা উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের স্ব স্ব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো এবং স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হলো।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান