হোম > সারা দেশ > খুলনা

‘আপেল খেয়ে’ অসুস্থ দুই ভাই-বোন, হাসপাতালে মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার রূপসা উপজেলায় আপেল খাওয়ার পর দুই ভাই-বোন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে দুজনের মৃত্যু হয়। চিকিৎসক বলছেন, খাদ্য বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—ইরানি (১০) ও তার ভাই গনি (৮)। তারা শ্রীফলতাল ইউনিয়নের জনৈক মাসুম রানা ও নার্গিস বেগম দম্পতির সন্তান।

মাসুদ রানা স্থানীয় বাজারে মুদি দোকান রয়েছে ও আর নার্গিস গৃহকর্মী হিসেবে কাজ করেন। ওই দম্পত্তির মাছুরা নামের ৮ বছর বয়েসী আরেক কন্যা সন্তান রয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, রাতে দুই শিশুর বাবা কিছু ফল কিনে বাড়িতে যান। রাতে ওই দুই শিশু খাবার খাওয়ার পর আপেল খায়। এর কিছুক্ষণ পর তাদের পেট ও বুক ব্যথা শুরু হয়।

দুজন অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তাদের নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য তাদের দুজনকে প্রথমে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তাদের শারিরীক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক সুহাস রঞ্জন হালদার বলেন, ধারণা করা হচ্ছে ফুড পয়জনিংয়ের কারণে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানানো যাবে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান