হোম > সারা দেশ > খুলনা

নিজের বিয়ে ঠেকাল ৪র্থ শ্রেণির ছাত্রী

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে নিজের বাল্যবিবাহ ঠেকাল চতুর্থ শ্রেণির এক ছাত্রী। সে এখন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হেফাজতে রয়েছে। এই ঘটনায় ছাত্রীর বাবা পলাতক আছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে দিতে মরিয়া হয়ে ওঠেন তার বাবা। ইতিমধ্যে দুবার ছেলেপক্ষ তাকে দেখে গেছে। ওই ছাত্রীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও-ভারপ্রাপ্ত) নির্দেশনায় আমার হেফাজতে রাখা হয়েছে।’ 

মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন জানান, আজ শুক্রবার ওই ছাত্রীর বাড়িতে তাকে দেখতে ছেলে পক্ষের আসার কথা ছিল। কিন্তু সে বিয়ে করতে রাজি ছিল না। সে পড়াশোনা চালিয়ে যেতে চায়। আজ সকালে সে স্থানীয় কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক শেফালি দাসের সঙ্গে যোগাযোগ করে। শেফালি মহিলা বিষয়ক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। এরপর তিনি শেফালিকে ওই ছাত্রীর বাড়িতে পাঠিয়ে তাকে উদ্ধার করান। 

পরে বিষয়টি তালা ইউএনও (ভারপ্রাপ্ত) আরাফাত হোসেন, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম ও ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুককে অবহিত করা হয়। এ সময় ইউএনও আপাতত ওই ছাত্রীকে মহিলা বিষয়ক কর্মকর্তার হেফাজতে রাখার পরামর্শ দেন। এসব বিষয় নিশ্চিত করেছেন ইউএনও (ভারপ্রাপ্ত) আরাফাত হোসেন।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান