হোম > সারা দেশ > খুলনা

রহিমা বেগম ‘অপহরণ’ মামলায় ৬ আসামির ৪ জনের জামিন

খুলনা প্রতিনিধি

খুলনার রহিমা বেগম ‘অপহরণ’ মামলায় ২২ দিন পর ছয়জন আসামির মধ্যে চারজনকে জামিনের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা বেগম শুনানি শেষে এ নির্দেশ দেন।

মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এম ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জামিনপ্রাপ্তরা হলেন—মোহাম্মদ মহিউদ্দিন, গোলাম কিবরিয়া, মো. জুয়েল ও রফিকুল ইসলাম পলাশ। এ মামলার আরও দুই আসামি হেলাল শরীফ ও বেলাল ঘটক বর্তমানে কারাগারে আছেন।

গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে পানি আনতে বাড়ি থেকে নিচে নামেন রহিমা বেগম। এরপর আর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর সাধারণ ডায়েরি (জিডি) ও পরে কয়েকজনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় অপহরণ মামলা করেন তাঁর ছোট মেয়ে আদুরী আক্তার। এ মামলা তদন্তকালে পুলিশ ও র‍্যাব অভিযান চালিয়ে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করে।

নিখোঁজের ২৯ দিন পর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর থেকে রহিমা বেগমকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই অপহরণ মামলা থেকে জামিন পেলেন চারজন।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান