হোম > সারা দেশ > খুলনা

ছুরিকাহত সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদ মারা গেছেন

যশোর প্রতিনিধি

যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ সোমবার বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। 

গত ৮ অক্টোবর সন্ধ্যায় শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড়ে সন্ত্রাসীরা তাঁকে ছুরিকাঘাত করেন। পুলিশ জানিয়ে, আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আসাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি, হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। 

আসাদের ছোট ভাই সাইদুর রহমান বলেন, ‘স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা ভাইকে ছুরিকাঘাত করলে তাকে প্রথমে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করে। সোমবার অপারেশন করার সময় তিনি মারা যান।’ 

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, আসাদের মৃত্যুর খবর জানা নেই। এ ঘটনায় আসাদের ভাই সাইদুর রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। খাবড়ি হাসান নামে এক আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান