হোম > সারা দেশ > খুলনা

খুলনায় হত্যা মামলার আসামি ‘চরমপন্থী’ শাহিন দুর্বৃত্তের গুলিতে নিহত

খুলনা প্রতিনিধি

খুলনায় ‘চরমপন্থী’ শাহিন গুলিতে নিহত। ছবি: সংগৃহীত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে শেখ শাহিদুল হক শাহিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে নগরীর বাগমার মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এ ঘটনা ঘটে। তিনি নগরীর দৌলতপুর কাত্তিককুল এলাকার আবদুর রশিদের ছেলে।

নিহত শাহিন নগরীর দৌলতপুর বিপ্লবী কমিউনিস্ট পার্টি (চরমপন্থী) খুলনার আঞ্চলিক নেতা এবং হুজি শহিদ হত্যা মামলার আসামি।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘শাহিন আত্মগোপনে ছিলেন। গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে বাগমারা মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এক যুবকের লাশ পড়ে আছে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গিয়ে আমরা শাহিনের লাশ শনাক্ত করি।’

ওসি আরও বলেন, দুর্বৃত্তরা শাহিনের কান বরাবর একটি গুলি করে। গুলিটি তাঁর মাথা ভেদ করে বের হয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান