হোম > সারা দেশ > খুলনা

তেরখাদায় সরকারি খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহের হার শূন্য

তেরখাদা (খুলনা) প্রতিনিধি

খুলনার তেরখাদায় বাজারে দাম বেশি পাওয়ায় ‍সরকারি খাদ্যগুদামে ধান-চাল দিচ্ছেন না কৃষক ও মিলমালিকেরা। গত নভেম্বর মাস থেকে শুরু হয় সংগ্রহ। গত দুই মাসে সরকারি খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহের পরিমাণ শূন্য রয়েছে। এমন অবস্থায় সরকারিভাবে আমন ধান কেনা অনিশ্চিত হয়ে পড়েছে।

উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয় জানায়, ২০২২ সালে ১৭ নভেম্বর থেকে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়। শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। কিন্তু দীর্ঘ দুই মাস পার হলেও সরকারি গুদামে ধান সরবরাহের কোনো সাড়া মেলেনি। কারণ পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় কৃষকেরা ধান বাইরে বিক্রি করছেন। এ উপজেলায় ১২টি মিল রয়েছে, এর মধ্যে ধান ও চাল দিতে পারবে ৯টি।

উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, চলতি মৌসুমে সরকারি খাদ্যগুদামে ধান প্রতি কেজি ২৮ টাকা ও চাল ৪২ টাকা দরে ৫২ মেট্রিকটন ধান ও ২২ মেট্রিকটন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু এখনো পর্যন্ত ধান-চাল সংগ্রহ হয়নি। তবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে। এর মধ্যে সরকার ধানের দাম পুনর্নির্ধারণ করলে হয়তো লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

কৃষক রেজওয়ান শেখ জানান, বাজারে এখন মোটা ধান প্রতি কেজি ৩২ টাকা আর মোটা চাল প্রতি কেজি ৫০ টাকা এবং চিকন চাল ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

এ বিষয়ে উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে বাজারে ধান-চালের দাম বেশি হওয়ার কারণে কৃষকেরা গুদামে ধান দিতে অনাগ্রহ দেখাচ্ছেন। 

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান