হোম > সারা দেশ > খুলনা

খুবিতে শহীদ মীর মুগ্ধ আন্ত ডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব কাল

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শহীদ মীর মুগ্ধ আন্ত ডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামীকাল শুক্রবার। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে শহিদ মীর মুগ্ধ আন্ত ডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মুখোমুখি হবে গণিত ও বাংলা ডিসিপ্লিন।

আগামীকাল বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন জয়বাংলা ভবনের সামনের মাঠে চূড়ান্ত পর্বের খেলা হবে।

চূড়ান্ত পর্ব শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় উপস্থিত থাকবেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান। সভাপতিত্ব করবেন ফুটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সমীর কুমার সাধু।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান