হোম > সারা দেশ > খুলনা

খুমেকের পিসিআর ল্যাব বন্ধ থাকবে ৩ দিন 

আবু হাসান, খুলনা

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব আজ বৃহস্পতিবার থেকে আগামী তিনদিন বন্ধ রাখা হয়েছে। ল্যাবের পরিবেশ দূষিত হওয়ার ফলে পিসিআর ল্যাবের ফলাফলে সমস্যা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন খুলনার সিভিল সার্জন নিয়াজ মাহমুদ।  

আজকের পত্রিকাকে নিয়াজ মাহমুদ জানান, আগামী রোববার থেকে এই ল্যাবে পুনরায় করোনা পরীক্ষা শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে। তবে বন্ধের সময়ও নমুনা সংগ্রহ অব্যাহত থাকবে। এই নমুনাগুলো ঢাকা থেকে পরীক্ষা করিয়ে আনা হচ্ছে।
 
খোঁজ নিয়ে জানা যায়, চালু হওয়ার ১৫ মাসের মাথায় খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাব দূষিত হয়েছে। গতকাল নমুনা পরীক্ষা করতে গিয়ে এমনটি ধরা পড়ার পর আজ থেকে ল্যাবটির কার্যক্রম বন্ধ করে দূষণমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।  

তবে ল্যাবটি বন্ধ থাকলেও আজ থেকে মজুত থাকা নমুনাগুলো ঢাকায় পাঠিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে অবস্থান করা রোগীদের মধ্যে যাদের পরীক্ষার প্রয়োজন হবে, তাদের নমুনা সংগ্রহ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে পরীক্ষা করা হবে।  

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান