হোম > সারা দেশ > খুলনা

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিলকন্ঠ সরদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। 

স্থানীয়রা নিলকন্ঠকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাশেদুজ্জামান তাঁকে মৃত ঘোষণা করেন। 

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাটকেলঘাটা থানার এস আই কৃষ্ণপদ সমাদ্দার। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কাভার্ডভ্যানটি আটক করা সম্ভব হয়নি। মৃত ব্যক্তির মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।’ 

গাড়িতে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে পাওয়া ঠিকানা অনুযায়ী নিলকন্ঠের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালি ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামে। তিনি ওই গ্রামের বিশ্বনাথের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় নিলকন্ঠ গুরুতর আহত হন। এরপর তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান