হোম > সারা দেশ > খুলনা

যশোরে কলেজছাত্র হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি

যশোরের অভয়নগরে কলেজছাত্র বাবু হত্যা মামলায় আসামি মো. রাজ্জাক পাটোয়ারীকে (২০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় দেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. মাজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে জানান, ২০২০ সালের ১ জুন রাতে কলেজছাত্র নুরুজ্জামান বাবুকে তাঁর বাড়ির পাশে আমবাগানে ডেকে চেতনানাশক মিশ্রিত কোমলপানীয় খাইয়ে অচেতন করে। পরে গামছা দিয়ে চোখ বেঁধে তাঁকে পুড়াখালী গ্রামের সরকারি বাঁওড়ের পাশে নিয়ে রশি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। মরদেহ বাঁওড়ের কচুরিপানা নিচে লুকিয়ে রাখে। 

পর দিন ২ জুন বাবুর মোবাইল থেকে তাঁর বাবাকে কল করে অজ্ঞাতপরিচয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ২ জুন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই সূত্রধরে পুলিশ আসামি রাজ্জাক পাটোয়ারীকে আটক করে। আটকের পর তাঁর স্বীকারোক্তি মোতাবেক ৪ জুন বাবুর মরদেহ বাঁওড়ের কচুরিপানা থেকে উদ্ধার করা হয়। 

একই দিন নিহতের বাবা মো. ইমরান গাজী বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আজ বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান